আমাদের সম্পর্কে জানুন
- আমাদের সম্পর্কে জানুন
তারবিয়াহ ইসলামিক এডুকেশন
২০২২ সালে প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী মাহদী হাসানের হাত ধরে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী মুসলিমদের কাছে সহিহ কুরআন শিক্ষা ও মৌলিক ইসলামিক জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে।
বর্তমান সময়ে ব্যস্ততা, দূরত্ব এবং দক্ষ শিক্ষকের স্বল্পতার কারণে অনেক শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্ক বিশুদ্ধ কুরআন শিক্ষা থেকে বঞ্চিত হন। এই বাস্তবতায় প্রতিষ্ঠানটি আধুনিক অনলাইন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সহজ, মানসম্মত ও নির্ভরযোগ্য কুরআন শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে।
আমাদের পাঠ্যক্রমে রয়েছে নূরানী কায়েদা, তাজবীদসহ সহিহ কুরআন তিলাওয়াত, হিফজ, দোয়া ও মাসনূন আমল, মৌলিক ইসলামিক শিক্ষা এবং নৈতিক চরিত্র গঠনের পাঠ। অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে প্রতিটি ক্লাস পরিচালিত হয়, যাতে শিক্ষার্থীরা বিশুদ্ধভাবে কুরআন পড়তে ও ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করতে পারে।
মুফতী মাহদী হাসানের একক উদ্যোগে যাত্রা শুরু হলেও, বর্তমানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের শত শত শিক্ষার্থীর কাছে মানসম্মত অনলাইন কুরআন ও ইসলামিক শিক্ষা পৌঁছে দিচ্ছে।
আমাদের লক্ষ্য শুধু কুরআন পড়ানো নয়; বরং কুরআন ও সুন্নাহর আলোকে আদর্শ, নৈতিক ও দ্বীনদার প্রজন্ম গড়ে তোলা। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং প্রতিটি মুসলিম পরিবারে সহিহ কুরআন শিক্ষার আলো পৌঁছে দেওয়া।
তারবিয়াহ এর লক্ষ্য, উদ্দেশ্য ও স্বপ্ন
- আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
যারা ব্যস্ততা, দূরত্ব বা অন্যান্য কারণে সরাসরি (অফলাইনে) কুরআন শিক্ষা গ্রহণ করতে পারেন না, তাদের জন্য অনলাইনে সহিহ কুরআন ও মৌলিক ইসলামিক শিক্ষা সহজলভ্য করা এবং প্রতিটি মুসলিম পরিবারে কুরআনের আলো পৌঁছে দেওয়া।
- আমাদের স্বপ্ন
কুরআন ও সুন্নাহর আলোকে আদর্শ মুসলিম প্রজন্ম গড়ে তোলা, যারা বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করবে, ইসলামি আদর্শে জীবন পরিচালনা করবে এবং সমাজে দ্বীনের সুন্দর বার্তা ছড়িয়ে দেবে।
আমাদের সফলতা
যে ব্যক্তি কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, সেই-ই তোমাদের মধ্যে সর্বোত্তম।
সহিহ বুখারি
